ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রামিসা হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৪:৪৩

ঢাকার ধামরাইয়ে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল ধামরাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দেশে বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের অভাবে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ফলে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।”
বক্তারা আরও বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় অপরাধপ্রবণতা বাড়ছে। বর্তমানে নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় Independent University, Bangladesh–এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার