ঈদ উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসন ও মশকনিধন কার্যক্রম জোরদার
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভায় শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম। ঈদকে ঘিরে শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উপলক্ষে পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মশকনিধন কার্যক্রম জোরদার করা হবে। যেসব স্থানে পানি জমে আছে, সেখানে নিয়মিত কীটনাশক স্প্রে করা হবে।
এছাড়া ঈদের সময় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি ছয়জন স্বেচ্ছাসেবক টানা ১০ দিন দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে, পাশাপাশি যানজট নিরসনে স্বেচ্ছাসেবক দল কাজ করবে। মশাবাহিত রোগ প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “শ্রীমঙ্গল পৌরসভার বর্ধিতকরণের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশা করছি। পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ঈদে সাধারণ মানুষ ও পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শহরকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ উপলক্ষে শ্রীমঙ্গলে পর্যটকের আগমন বাড়বে। তাই শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ প্রতিরোধেও নিয়মিত স্প্রে কার্যক্রম চলবে বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied