গুরুদাসপুরে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে ছবেদা বেগম ( ৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ২৩ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া মিল্কী পাড়া গ্রামের নাসিম উদ্দিনের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছবেদা বেগম ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের এক ব্যক্তি নাসিম উদ্দিনের পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় এক নারীর মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন। এরপর তিনি প্রতিবেশীদের খবর দেন। এলাকাবাসীরা তখন গুরুদাসপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ওই ভাসমান নারীর মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মৃত নারীর পরিচয় পাওয়া যায়। তিনি ওই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
এলাকাবাসী আরোও জানান- ছবেদা বেগম একজন মদ্য সেবনকারী নারী ছিলেন। প্রতিনিয়ত মদ্যপান করতেন। বেপরোয়া ভাবে চলাফেরা করতেন। শুনতেন না কারো কথা। স্বামীর সাথে ছিল না ভাল সম্পর্ক। প্রতিবেশীর সাথেও ভাল সম্পর্ক ছিল না। তবে পুকুরে মরদেহটি দেখে আশ্চর্য হয়েছেন অনেকে। পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এদিকে মৃত ছবেদা বেগমের দুই মেয়ে থাকলেও যোগাযোগ করে তাদের কাউকে পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি