টাঙ্গাইলে বিন্যাফৈর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
টাঙ্গাইল জেলার সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ২২ মে শুক্রবার বিকালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ'সহ অন্যান্য নেতৃবৃন্দ। টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর সংযোগ খাল প্রায় ১৩ কিলোমিটার (বিন্যাফৈর, ঘোড়ামারা, রথখোলা, অলোয়া, গাইজাবাড়ী ও সন্তোষ পুরান পাড়া)। মন্ত্রী বলেন, পানি না আসলে দুই এক মাসের মধ্যে খালটি পুনঃখনন হয়ে যাবে। আর যদি বর্ষার পানি লাগাতার আসতে থাকে, স্বাভাবিক কারণেই আগামী অর্থবছরে আমাদের এই কাজ শেষ হবে। এই খালটি খনন হলে একদিকে যেমন কিছু মানুষের কর্মসংস্থান হবে অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এরপূর্বে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। পরিদর্শন শেষে তিনি বলেন, টাঙ্গাইলে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকায় যমুনা নদীর তীরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীর অর্থ বছরে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে। এসময় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনের ফলে প্রতিবছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন থেকে হাজারো মানুষ রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied