টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে হাঁটু পানি; জনদুর্ভোগ
মৌলভীবাজারের বড়লেখায় রাতভর টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে।
শনিবার (২৩মে) দুপুর ২ টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের পানিধার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা ও পল্লী বিদ্যুৎ স্টেশনের সামনে সড়কে হাঁটু সমান পানি। পানির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও কয়েকটি গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা যায়। পরে চালক ও যাত্রীরা মিলে ধাক্কা দিয়ে গাড়ি পার করছেন। এছাড়া উপজেলার টিলাবাজার ও রতুলী বাজার এলাকাতেও সড়কে পানি উঠে একই ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক দোকানপাটে পানি ঢোকার আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, রাতভর ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলের কারণে হঠাৎ করেই পানি বৃদ্ধি পায়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা আরও বেড়েছে। এদিকে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড