জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীবের উপস্থিতিতে জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ
জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক কামরুল হাসান গরীব এর উপস্থিতিতে দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ। ধূমপানবিরোধী সামাজিক সংগঠন অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি শাখার আয়োজনে শুক্রবার বিকেলে দাউদকান্দি পিপইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে মোহাম্মদপুর ইউনিয়ন ও বিটেশ্বর ইউনিয়ন মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ২৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় বিটেশ্বর ইউনিয়ন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুল হাসান গরীব। তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও ধূমপানের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মোঃ শাহআলম এবং প্রধান মেহমান ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহ-সভাপতি মোঃ ফারুক কামাল ও মোঃ সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন আজাদ, কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম স্বপন, মিজানুর রহমান তালুকদার, মোঃ শাহআলম সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপদেষ্টা নাজমুল হাসান সোহেল, তিতাস উপজেলা শাখার সভাপতি শাহজামান শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের কৃতি খেলোয়াড় মোঃ জনি, মোঃ নাজমুল হোসেন সরকার, শিল্পপতি মোঃ মহিউদ্দিন, জাকির হোসেন শুভ, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আলমগীর হোসেন, আঃ করিম বাবুল ও প্রফেসর ইসমাইল হোসেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ূন কবির খোকন ও মোঃ সোহেল মাস্টার। মাঠ সজ্জা ও সার্বিক পরিকল্পনায় ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট রাসেল রাফি ও মোঃ কবির হোসেন।
গ্রামীণ জনপদে ধূমপানবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলামুখী করতে আয়োজিত এ প্রীতি ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ