ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৫:১৬

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান পরিচালনা করে মাদক ও জুয়া চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রত্যেক আসামীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২২ মে) বিকেলে উপজেলার চাম্বল, শীলকূপসহ রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামীরা হলো- শীলকূপ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা বাজার এলাকার আবুল কাশেম এর পুত্র মোঃ আজিজ (২০),একই এলাকার মৃত মোঃ ইউসুফের পুত্র ছাবের আহমদ (৩৪), একই ইউপির মনকিরচর মোঃ বদিউল আলমের পুত্র মোঃ দিদারুল আলম (২২), ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র নুরুল আমিন (৪৪), একই এলাকার নুরুচ্ছফার পুত্র মোঃ আবুল বাশার (২৯), মনকিরচর এলাকার মৃত বদি আলমের পুত্র মোঃ আব্দুল গফুর (৩০), হাছান আহমদের পুত্র মোঃ আজগর হোসেন (৩২), মৃত নজির আহমদের পুত্র আব্দুল জব্বার (৫৫), মীর কাশের এর পুত্র মোঃ শাহাবুদ্দিন (৩০), মৃত বদি আলমের পুত্র মনছুরুল হক (৪০), মৃত আব্দুর রহমানের পুত্র মোজাফফর আহমদ (৪২), সাধনপুর ইউপির বাণীগ্রাম নতুন পাড়া এলাকার মৃত মনির হোসেন এর পুত্র মোঃ আলাউদ্দিন (৪৫), চাম্বল ইউপির উত্তর চাম্বল মিঠাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ আব্দুল কাদের (৪২)।

আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, অপরাধমুক্ত সমাজ গড়তে ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ও প্রশাসন মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে।তারই ধারাবাহিকতায় মাদক,জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বাঁশখালীতেও ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। মাদক উদ্ধার ও জুয়ার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।জননিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান (ওসি) রবিউল হক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির