ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৫:৪০

পটুয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষকের ব্যতিক্রমধর্মী বিদায়, সরকারি গাড়িতে করে প্রধান শিক্ষককে পৌঁছে দিলেন বাড়িতে। স্বাভাবিক ভাবে সরকারী চাকুরী থেকে অবসরের ছুটি প্রস্তুত হওয়ার পর থেকে অবসরপ্রাপ্তকে কাগজপত্র গুছিয়ে যোগাযোগ করতে হয় সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার মাধ্যমে জেলা কর্মকর্তার কাছে। এর ব্যাতিক্রম হলো এবার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১২১ নং বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রধান শিক্ষক  মোসাম্মৎ কোহিনূর বেগম এর শেষ কর্মদিবসে  বিদ্যালয় কর্তৃক আয়োজীত বিদায় অনুষ্ঠানে অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মাসুদ করিম।

জেলার বাউফল উপজেলার ১২১ নং বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম দীর্ঘ্য জীবনের চাকুরীতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে শিক্ষকতার পাশাপশি একজন গুনী শিক্ষক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি বাউফল উপজেলার ২০০৫, ২০০৮২০১২ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন। পাশাপশি ২০১৩ সালে  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব প্রধান শিক্ষক  হিসেবে স্বীকৃতি লাভ করেন, তিন ২০০০, ২০০৪ ও ২০২০ সালে কাবে এর জাতীয় পর্যায়ে সমাবেশে অংশগ্রহন করেন। একজন গুনী শিক্ষক হিসেবে কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ২০১৫ সালে সরকারীভাবে শ্রীলংকা শিক্ষা সফরের সুযোগ পান মোসাম্মৎ কোহিনূর বেগম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক  মোসাম্মৎ কোহিনূর বেগম কর্মকালের প্রশংসা করেন এবং শেষ কর্মদিবসে  তার এ উপস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন “যে কাজের জন্য অফিসে যেতে হয়, সেই কাজটি অর্থাৎ পিআরএল মঞ্জুর সেই কাজটি আমি আপনাদের সামনে করে দিচ্ছি । এ কাজের জন্য অফিসে যেতে হতো, সেটি আজ আমি এখানেই করে দিচ্ছি, তাকে আর  অফিসে যেতে হবেনা।

পরবর্তিতে সবাইকে অবাক করে দিয়ে প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমকে সম্মান জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মাসুদ করিম তার সরকারী গাড়ীতে করে কোহিনূর বেগমকে তার  বাড়িতে পৌছে দিয়ে আসেন।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এ ধরনের দায়িত্বশীল মানবিক কাজের প্রশংসা করে পটুয়াখালী সরকারী আবাসিক স্কুলের অবসর প্রাপ্ত  প্রধান শিক্ষক সেলিনা আখতার খান বলেন “এটি একটি সাহসী উদ্যোগ, পাশাপশি সরকারী গাড়ীতে করে একজন পিআরএল প্রাপ্ত প্রধান শিক্ষককে তার চাকুরীজীবনের শেষ দিনে বাড়িতে পৌছে দিয়ে যে সম্মানটি দিয়েছেন এটি একটি প্রশংসনীয় কাজ। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মাসুদ করিম বলেন“ প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম এর যে দিন অবসর শুরু হয়েছে সেই দিনেই তার কাগজটি তার হাতে পৌছে দিয়ে একটি নতুন কার্যক্রম শুরু করলাম। নতুন বাংলাদেশে সরকারের

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি