ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৫:৪১

মৌলভীবাজারের জুড়ীতে সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ বিজিবি। শনিবার (২৩ মে) সকাল থেকে দিনব্যাপী রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫২ বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সীমান্ত এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে এ কার্যক্রম পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বি.এম তৌহিদ হাসান, ৫২  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন, ৫২  বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান প্রমুখ। উক্ত মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫২ বিজিবির এমন মহতী উদ্যোগ তাদেরকে উৎসাহিত করেছে।  এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার