ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল কাভার্ডভ্যান

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৫:৪৩

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার পাঁচ বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) এবং আইয়ুব হোসেন (৪৩)। আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান প্রথমে একটি ইজিবাইককে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আরেকটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্কুলছাত্র সৌভিক সাহা। নিহত সৌভিকের কাকা মিঠুন সাহা জানান, বিদ্যালয় থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বৃষ্টি সাহা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ