ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার নাজিমখাঁ এলাকায় সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার বসা এ হাটে দেশি-বিদেশি নানা জাতের গরু ও ছাগলের সমাগম ঘটেছে।
তবে পশুর দাম ও অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে দেখা যায়, শনিবার ২৩ জুন প্রতি বছরের মতো এবারও নাজিমখাঁন উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে কোরবানির পশুর হাট। হাটজুড়ে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকলেও দরদাম নিয়ে উভয় পক্ষই অসন্তোষ প্রকাশ করছেন। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এ বছর পশুর দাম কম পাওয়া যাচ্ছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গরু-ছাগলের দাম তুলনামূলক বেশি হওয়ায় পছন্দসই পশু কেনা কঠিন হয়ে পড়েছে।
গরু বিক্রেতা নুর ইসলাম বলেন, অনেক কষ্ট করে গরু পালন করেছি। কিন্তু আশানুরূপ দাম পাচ্ছি না।
ক্রেতা মাইদুল ইসলাম বলেন, কোরবানির গরু কিনতে এসেছি, কিন্তু দাম বেশি হওয়ায় সাধ্যের মধ্যে ভালো গরু পাওয়া যাচ্ছে না।
এদিকে হাট ইজারাদারের বিরুদ্ধে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ক্রেতার কাছ থেকে টোল নেওয়ার কথা থাকলেও বাস্তবে বিক্রেতার কাছ থেকেও অর্থ আদায় করা হচ্ছে। বিক্রেতাদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা, ক্রেতাদের কাছ থেকে ৭০০ টাকা এবং প্রতি ছাগলে ৪০০ টাকা করে টোল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হাটে আসা কয়েকজন।
বিষয়টি নিয়ে রাজারহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা দেখছি।
অন্যদিকে নাজিমখাঁন বাজারের হাট ইজারাদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সব মিলিয়ে কোরবানির পশুর হাটে বেচাকেনা চললেও দাম ও টোল আদায় নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied