ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ ও জেলা পুলিশ। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও বিশেষ তদারকি কার্যক্রম।
বুধবার (২৩ মে) বিকেল চারটার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শনে যান র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
র্যাব সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ র্যাব-১২–এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে র্যাব-১২, সিরাজগঞ্জে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।
হাট এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ইউনিফর্ম ও সাদা পোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশে নজরদারি করা হচ্ছে।
এছাড়া জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়া কিংবা খামারি ও ব্যবসায়ীদের হয়রানির মতো অভিযোগ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১২–এর পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে হাট এলাকায় দায়িত্ব পালন করছে রায়গঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঈদকে সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত চান্দাইকোনা পশুর হাটে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে আসেন। ঈদ ঘনিয়ে আসায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার