হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ তপন মিয়া সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাথালিয়াকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত দোলনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। দোলন ওই গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পাথালিয়াকান্দি গ্রামের মো. হাফেজ মিয়ার বাড়ির ঘাটলার কাছে সাংবাদিক তপন সরকারের পথরোধ করা হয়। পরে দোলনের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আহত তপন সরকারকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক তপন সরকারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। সেই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা স্বাধীন মত প্রকাশের জন্য অন্তরায়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ হামলা সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত দোলনের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদকসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার