ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৬:২৪

মোবাইল অ্যাপ ইমুতে পরিচয় থেকে প্রেম, পরে মোবাইল ফোনে বিয়ে। সেই সম্পর্কের টানে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ আটক হয়েছেন বৃষ্টি খাতুন (২৫) নামে এক নারী। পরে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করলে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক বৃষ্টি খাতুন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তার সঙ্গে থাকা তিন বছরের শিশু আয়েশা খাতুন তার মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবির অমরখানা ইউনিয়নের মাধুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পঞ্চগড় সীমান্তের মেইন পিলার ৭৫১-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে শুক্রবার ভোরে বৃষ্টি ও তার শিশুকন্যাকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বৃষ্টি খাতুন জানান, ইমু অ্যাপের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা মাইদুল শেখের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে বিয়ে হয়। স্বামীর কাছে যেতে এক দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে হস্তান্তরের পর এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত