গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
গোপালগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কেএম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরিফ রাফিকুজ্জামান, এডভোকেট কাজী আবুল খায়ের, প্রফেসর মোঃ শাহ আলম এবং শেখ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর সুনির্মল মজুমদার। সভাপতিত্ব করেন প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কে.এম বাবর বলেন, “শুধু লেখাপড়া করলেই হবে না, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবেও সচেতন থাকতে হবে। গোপালগঞ্জকে নিয়ে ভাবতে হবে এবং জেলার উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “আমরা গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি