ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৬:২৭

অবশেষে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীকে একটি মাদক মামলায় জাহাঙ্গীর আলম মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে রৌমারী থানার পুলিশ। শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন পাওয়ারপুল সোরুম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় খুশির জোয়ার বইছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, চোরাকারবারী, নদী ভাঙনের আতঙ্কিত মানুষের উপর হামলা, বাজারে দোকানঘর দখলের চেষ্টা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে ৭ টি। গত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে এমন অভিযোগে কোর্টে মামলার রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন কুড়িগ্রাম জেলা দায়রা জজ ইসমত আরা। জাহাঙ্গীর আলম মোল্লা উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে বলে জানা গেছে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপর্কম করে বেড়াচ্ছে জাহাঙ্গীর আলম মোল্লা বাহিনী।
রৌমারী থানায় জাহাঙ্গীর আলম মোল্লার নামে ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মাদক ও ৩টি সংঘর্ষের যেমন ১৯ জুলাই ২০০৬, ৫ জুন ২০০৭ ও ১৩ সপ্টেম্বর ২০১৪ সালে তিনটি সন্ত্রাসী মামলা হয়। একই থানায় ১০ জুলাই ২০১৯ ও ২৯ জানুয়ারি ২০২৫ সালে দুটি মাদক মামলা হয়। এছাড়া চিলমারী থানায় ১৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে একটি মাদক মামলা ও চররাজিবপুরে ২৯ ফেব্রুয়ারি ২০২০ সালে একটি মাদক মামলা হয়। মামলাগুলো চলমান  রয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, জাহাঙ্গীর আলমের নামে একাধিক মাদক ও সন্ত্রাসী হামলার মামলা রয়েছে। একটি মাদক মামলায় তাকে আটক করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত