ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

৯৪তম মিনিটের গোলে প্রিমিয়ার লিগে ফিরল হাল সিটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ১১:১৫

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত। ডান দিক থেকে হিরাকাওয়ার লম্বা ক্রসে বলের নাগাল পেয়েছিলেন ব্রাইন। কিন্তু বল ধরে রাখতে পারেননি মিডলসবোরো কিপার, পড়ে ঠিক অলি ম্যাকবার্নির সামনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল ঠিকই করেন তিনি। ৯৪তম মিনিটের নাটকীয় গোলে হাল সিটি ১০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে।
চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল ফাইনাল প্লে অফে মিডলসবোরোর খেলার কথা ছিল না। ‘স্পাইগেট কেলেঙ্কারি’তে সাউদাম্পটন বহিষ্কার হলে তারা আকস্মিক সুযোগ পায় এবং প্রস্তুতির অভাব ছিল যথেষ্ট লক্ষণীয়।
২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়েছে হাল সিটি। এমনকি তারা লিগ ওয়ানে নেমে গিয়েছিল। লাগাতার পরিবর্তন, অস্থিরতা ও হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রত্যেক মৌসুম শেষে তাদের শীর্ষ লিগে ফেরার স্বপ্ন ফিকে হতে থাকে। 
তবে সার্গেজ জাকিরোভিচের আগমনে নিজেদের ফিরে পায় হাল। ২০২৪-২৫ মৌসুমের কোনোরকমে রেলিগেশন এড়াতে পেরেছে তারা। আর এবারের মৌসুমের গল্প ভিন্ন। ধারাবাহিকতা ধরে রেখে তারা লড়াকু দল হয়ে ওঠে এবং চ্যাম্পিয়ন্সশিপে ষষ্ঠ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে। সেমিফাইনালে দুই লেগ মিলে ২-০ ব্যবধানে মিলওয়ালকে হটিয়ে দেয়। তারপর ফাইনালে সিনেমার মতো শেষ। অবশেষে প্রিমিয়ার লিগে তারা যেভাবে ফিরল, তাদের ফুটবল ইতিহাসে সেটা অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

Aminur / Aminur

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি