ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোরবানি ঈদকে ঘিরে নরসিংদীতে দিন-রাত টুং-টাং শব্দে সরগরম কামারশালা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ১২:৪০

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় ব্যস্ততা চরমে পৌঁছেছে নরসিংদীর কামারপল্লিতে। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতির সরঞ্জাম তৈরিতে এখন দিন-রাত একাকার করে ফেলেছেন কামার শিল্পীরা। আগুনের চুলার তাপ আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে জেলার প্রতিটি কামারশালা।

জেলার সদর, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলার বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে অবিরাম কর্মযজ্ঞ। কোরবানির পশু জবাইয়ের বিশেষ দা, ছুরি, চাপাতি, বঁটি ও কুড়ালসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা। অনেক কামারশালায় কাজের চাপ সামলাতে অতিরিক্ত শ্রমিকও নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের অভিজ্ঞ কারিগর গৌরাঙ্গ কর্মকার জানান, সারা বছর কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে এক মাস ধরে দম ফেলার সময় পাওয়া যায় না। তিনি বলেন, “ঈদের অর্ডার সামাল দিতে প্রায়ই রাত জেগে কাজ করতে হচ্ছে।”

তবে কাজের ধুম পড়লেও ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত উৎপাদন খরচ নিয়ে। রবিন কর্মকার নামের আরেক কারিগর জানান, কয়লা, লোহা ও কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও। ফলে যন্ত্রপাতির দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। এতে আগের মতো আশানুরূপ লাভ হচ্ছে না।

বর্তমানে কামারশালাগুলোতে ছোট ছুরি ১৫০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের ছুরি ৪০০ থেকে ৭০০ টাকা, বড় দা ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, চাপাতি ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা, বঁটি ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং কুড়াল ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুরোনো দা-ছুরি শান দিতে নেওয়া হচ্ছে আকারভেদে ৫০ থেকে ২০০ টাকা।

এদিকে ভালো মানের ধারালো সরঞ্জামের আশায় ক্রেতারা বাজারের কেনা জিনিসের চেয়ে কামারশালার পণ্যের ওপরই বেশি আস্থা রাখছেন। ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বাজার থেকে কেনা যন্ত্রপাতির চেয়ে কামারশালায় নিজের পছন্দমতো তৈরি জিনিস অনেক বেশি টেকসই হয়।”

তবে লাভ কম হওয়া ও দক্ষ শ্রমিকের সংকট এই ঐতিহ্যবাহী শিল্পকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন শিল্পীরা। নতুন প্রজন্মের অনেকেই এ পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলায় দীর্ঘদিনের এই শিল্প টিকিয়ে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার