ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ১২:৪৬
নওগাঁর মান্দায় আয়েশা নামে (৪৫) দিনের শিশু বাচ্চাকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিরার (২৪ মে) সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশু বাচ্চার সঙ্গে এরকম নেক্কারজনক কাজ করেছেন। আহত শিশু আয়েশা (৪৫দিন) উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
ঘটনাটি ঘটেছে,উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে।
 
শিশুটির পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে শিশু বাচ্চাটি দোলনায় শুয়ে রেখে বাচ্চাটির মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাচ্চার কান্নাকাটি শুনে মা ফিরে এসে বাচ্চার এমন বেগতিক অবস্থা দেখে শিশু বাচ্চাটি কোলে তুলে নেন। কোলে তুলে নেওয়ার পর বাচ্চার মুখ থেকে বিষের গন্ধ ও  ফেঁপড়া (ফেনা) উঠতে দেখেন। এমন অবস্থা দেখে বাচ্চাটির মা ডাক-চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকার লোকজন ছুটে এসে দ্রুত বাচ্চাটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বাচ্চাটির শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত  স্থানান্তর করেন।
 
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এরকম খবর এখনো পায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২