ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নেত্রকোণার মদনে বন্যাদুর্গত হাওরাঞ্চলে ব্র্যাক-এর উদ্যোগে ১শত পরিবারের মাঝে ৩ হাজার বাচ্চা বিতরণ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ১২:৫০
নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চল গোবিন্দশ্রী ইউনিয়নে কদমশ্রী এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। গত শনিবার (২৩ মে ২০২৬) জীবিকা পুনর্বাসনের লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১শটি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৩০টি করে মোট ৩ হাজার ডাকলিং (হাঁসের বাচ্চা) বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের মাঝে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ডাকলিং পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। উপকারভোগীরা জানান,ব্র্যাকের এ উদ্যোগ তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে এবং সংসারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
এ সময় উদ্বোধন করেন ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের এসপিএম মোঃ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা-০১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা পর্যায়ে ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যম কর্মীগণ  উপস্থিত ছিলেন।
 
এ সময় বক্তারা বলেন,হাওরাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই ক্ষতির মুখে পড়ে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হাঁস পালন হাওরাঞ্চলের মানুষের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের মাধ্যম। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন। 
উপকারভোগী রাশিদা বেগম বলেন,
“বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্র্যাক আমাদের পাশে দাঁড়িয়েছে। এই হাঁসগুলো বড় করে বিক্রি করতে পারলে সংসারে অনেক উপকার হবে।
স্থানীয়দের মতে,বন্যাদুর্গত মানুষের পাশে ব্র্যাকের এ মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুনভাবে স্বাবলম্বী হওয়ার আশা প্রকাশ করছেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা