ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে চিকিৎসকের ফ্ল্যাটে অভিনব কায়দায় চুরি


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ১২:৫১

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এক চিকিৎসকের ভাড়া বাসায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। দরজার তালা অক্ষত রেখেই দুর্বৃত্তরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে আলমিরার ড্রয়ারের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

আজ রোববার (২৪ মে) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এরআগে গতকাল শনিবার বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক অন্নপূর্ণা দেব পাশ্ববর্তী বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি তার মা জবা দেবকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

জানা গেছে, গতকাল শনিবার সকালে প্রতিদিনের মতো অন্নপূর্ণা দেব তার মাকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যান। বিকেলে বাসায় ফিরে অন্যদিনের মতো চাবি দিয়ে মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান, ঘরের আলমিরার জিনিসপত্র বের করে বিছানার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। আলমিরার ড্রয়ারের তালা ভাঙা এবং সেখানে রাখা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নেই।

চিকিৎসক অন্নপূর্ণা দেব বলেন, আমি প্রতিদিনের মতো শনিবার সকালেও ফ্ল্যাটের মূল দরজায় তালা লাগিয়ে মাকে সঙ্গে নিয়ে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিতে যাই। বিকেলে ফিরে দেখি দরজার তালাটি বাহ্যিকভাবে অক্ষত অবস্থায় রয়েছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আলমারির ড্রয়ার বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। ড্রয়ারে রাখা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা গায়েব।

তার মা জবা দেব বলেন, দরজার তালা স্বাভাবিক ছিল। আমরা চাবি দিয়েই তালা খুলে ভেতরে ঢুকেছি। অন্য কোনো দিক দিয়েও ফ্ল্যাটে প্রবেশের চিহ্ন নেই। কীভাবে চোর ভেতরে ঢুকল, তা বুঝতে পারছি না।

খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো ভুক্তভোগী চিকিৎসক লিখিত অভিযোগ দেননি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ