বাগেরহাটের ফকিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে একজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্বা হওয়ার ঘটনায় রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে একজন মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ফকিরহাট থানা পুলিশ জানায়, শারীরিক পরিবর্তন ও অসুস্থতার লক্ষণ দেখে কিশোরীর মা বিষয়টি সন্দেহ করেন। পরে শুক্রবার (২২ মে )পরীক্ষা-নিরীক্ষায় কিশোরীর অন্তঃসত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযুক্তের নাম জানায়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। পরিবারের সদস্যরা নিয়মিত সেখানে খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ভুক্তভোগীও ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতেন। মাদ্রাসার পথে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। আনুমানিক দুই মাস আগে দুপুরে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তাকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ভয়ভীতি দেখানোর কারণে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানাতে পারেনি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং এজাহার নামীয় আসামী রাসেক শেখ কে শনিবার গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ