বোয়ালমারীতে ইসলামী ব্যাংক বিরোধী চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংক বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার (২৪ মে) এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন গ্রাহক সমাজের ব্যানারে ঐ দিন সকাল ১১ টায় স্থানীয় চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সালাম। সচেতন ব্যাংক গ্রাহক মোঃ আলী আব্বাসের পরিচালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ব্যবসায়ী ও সমাজ কর্মী হাফেজ মোঃ সাজ্জাদ হুসাইন,ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। মানব বন্ধনে বক্তারা বলেন,নিজস্ব বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ ইসলামী ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থা,ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। বিতাড়িত ফ্যাসিষ্ট সরকার এই ব্যাংকের কর্তৃত্ব দখলে তাদের দোসর এস,আলমকে লেলিয়ে দেয়। লুটেরা এই গোষ্ঠী অযোগ্য জনবল নিয়োগ,অর্থ আত্মসাৎ সহ নানা ভাবে ব্যাংকটির ক্ষতি সাধন করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থাকারী শক্তির ধাক্কায় এই লুটেরা গোষ্ঠী বিতাড়িত হলে ইসলামী ব্যাংক তার স্বাভাবিক গতি ফিরে পায়। কোটি কোটি গ্রাহক ফিরে পায় স্বস্তি। বর্তমান সরকারের ব্যাংক নীতির কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে একটি সঠিক,কার্যকর নীতিমালা তৈরি করে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার সেই নীতিমালা বাতিল করে দেশের ব্যাংক খাতকে আবার ধ্বংসের পায়তারা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন দলদাস ঋণ খেলাপী ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। ব্যাংক অধ্যাদেশ সংশোধনীর মাধ্যমে সেই লুটেরা গোষ্ঠী এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংকে পুনর্বাহাল হবার সুযোগ তৈরী করে দিয়েছে। আমরা এই অপচেষ্টা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন,আগামীতে যদি কোন অপশক্তি ইসলামী ব্যাংক দখলের পায়তারা করে তবে এর কোটি কোটি গ্রাহক দাঁত ভাঙা জবাব দেবে। এদেশের মাটিতে আর কোন টাকা পাচারকারী,ব্যাংক ডাকাতদের ঠাই হবে না। ইসলামী ব্যাংককে তার কোটি গ্রাহকই রক্ষা করবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭