ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে রুবেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১১:১৮

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন পেসার রুবেল হোসেন। বিসিবির নির্বাচক প্যানেল আজ (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে ওমান গেছেন রুবেল। দলের ট্রেনিং ক্যাম্পে ছিলেন তিনি। মাসকাটে ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ একাদশ।

লাল-সবুজ জার্সি গায়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। তাকে মূল স্কোয়াডে যুক্ত করার কারণ অবশ্য জানায়নি বিসিবি। আইসিসির নিয়মনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেটি কাজে লাগিয়ে রুবেলকে দলে অন্তর্ভুক্ত করল বিসিবি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে হুট করেই রুবেল মূল স্কোয়াডে ডাক পেলেও দেশে ফিরে আসতে হচ্ছে আমিনুল ইসলাম বিপ্লবকে। নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই জানিয়েছেন।

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবে বাংলাদেশ। আগামী ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরবে টাইগাররা। ওইদিন থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে। 

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হওয়ার পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘মূল’ বিশ্বকাপ মিশন শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

জামান / জামান

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব