নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি, টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল এলাকার বাসিন্দা কুলসুম বেগম তার নিখোঁজ ছেলে আসাদুল্লাহ হাওলাদারকে ফিরে পেতে প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন। শনিবার (২৩ মে) রাতে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে কুলসুম বেগম বলেন, তার বড় ছেলে আসাদুল্লাহ হাওলাদার গত ২০ মে সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাঁচকাহনিয়া গ্রামের হাসিব শেখ গত ২০ মে বিকেলে তাদের বাড়িতে এসে তার ছেলের অবস্থান জানতে চান এবং হুমকি দেন। তার ভাষ্য অনুযায়ী, হাসিব শেখ বলেন, “আমার বোনকে পাওয়া যাচ্ছে না। তাকে বের করে দিবেন, না হলে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো এবং বাড়িঘর জ্বালিয়ে দিবো।”
এছাড়া কুলসুম বেগম অভিযোগ করেন, জয়নাল কবিরাজ নামে এক ব্যক্তি তার স্বামী রহমাতুল্লাহ হাওলাদারের দোকানে গিয়ে হুমকি দেন এবং দোকানে তালা লাগিয়ে মারধর করেন। তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে হাসিব শেখ ও তার সহযোগীরা তার সন্তানকে মারধর করে এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শনিবার সকালে হাসিব শেখ তাদের বাড়িতে গিয়ে তার বাবা খুলনায় পুলিশে চাকরি করেন উল্লেখ করে পরিবারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। পাশাপাশি ফাইজুল মুন্সী নামে এক ব্যক্তি ফোন করে থানার বিষয় “ম্যানেজ” করার কথা বলে ২০ হাজার টাকা দাবি করেছেন বলেও অভিযোগ করেন কুলসুম বেগম।
এ সময় তিনি প্রশাসনের কাছে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ ছেলে আসাদুল্লাহ হাওলাদারকে দ্রুত খুঁজে বের করার জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ