ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রানখরায় ভোগা জয়কে যেভাবে সাহস দিয়েছেন শান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ২:৯

ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ভালো করতে পারেননি স্বাগতিক ওপেনাররা। মাহমুদুল হাসান জয় ব্যর্থ ছিলেন ৩ ইনিংসে। শেষ ইনিংসেই কেবল অর্ধশতক করতে পেরেছিলেন। তবে নিজের বাজে সময়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাশে পেয়েছিলেন জয়। 

এ নিয়ে গণমাধ্যমকে জয় বলেন, ‘উনি (শান্ত) সবসময় খুব সাপোর্টিভ। যেমন আমি গত তিনটা ইনিংসে রান করতে পারি নাই, উনি আমাকে সবসময় বলেছেন যে তুই খেলবি, তুই ভালো করে খেল, রান কর, স্বাধীনভাবে খেল। উনি সবাইকে খুব সমর্থন করেন, খুবই সহায়ক।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। আসন্ন সিরিজ নিয়ে জয় বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ ওখানেও কিছুটা একই রকমের উইকেট থাকবে হয়তো অস্ট্রেলিয়ার মতো। সুতরাং, ওখানে যদি ভালো পারফর্ম করা যায়, যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে ওটা আমাদের দল এবং আমার নিজের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো করার ক্ষেত্রে।’

নিজের ব্যাটিং নিয়ে ডানহাতি এই ওপেনার বলেন, ‘আমি এখন চেষ্টা করছি আরও কিছুটা, আরও ভালোভাবে কীভাবে নিজের ব্যাটিংটা করা যায়, আরও দীর্ঘ ইনিংস কীভাবে খেলা যায়। গত আয়ারল্যান্ড সিরিজেও আমার দুইটা ইনিংস খুব ভালো ছিল। পাকিস্তান সিরিজের শেষ ইনিংসটাও খুব ভালো ছিল।’

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে খুশি জয়, ‘এটা অবশ্যই আমাদের দলকে অনেক অনুপ্রাণিত করবে। কারণ ওদের দেশে গিয়ে আমরা ওদের সঙ্গে দুইটা টেস্ট জিতেছি এবং এবার আমাদের মাটিতে আরও দুইটা ম্যাচ জিতেছি।’

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি