ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে ইতিহাস গড়ার আশা টাইগার ব্যাটারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ২:১২

চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে দুই দল দুটি টেস্টে লড়বে। এর মধ্য দিয়ে ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। এর আগে দেশের মাটিতে সম্প্রতি খেলা স্পোর্টিং উইকেট ও সিরিজ জয় বড় শক্তি হিসেবে দেখছেন মাহমুদুল হাসান জয়। এখন যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে বলে দাবি টাইগার ওপেনারের। 

অস্ট্রেলিয়ান কন্ডিশনে পাঁচ দিন লড়াই করা কিংবা জয়ের স্বপ্ন দেখা সম্ভব কি না এমন প্রশ্নে জয় বলেন, ‘হ্যাঁ অবশ্যই, কারণ আমরা গত ৪-৫টা সিরিজ যখন দেশের মাটিতে খেলেছি, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলাররাও উইকেট নিয়েছে। সুতরাং এটা খুব ইতিবাচক দিক যে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি এই ধরনের উইকেট পাই, আমাদের জন্য খুব ভালো হবে।’

অস্ট্রেলিয়ায় দুই ম্যাচ সিরিজে একটি টেস্ট জয়েরও স্বপ্ন বুনছেন জয়। ইতিহাস গড়ার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই তো সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলার এবং সেখানে যদি আমরা একটা টেস্ট জিততে পারি, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে।’

কেবল অস্ট্রেলিয়া নয়, যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করারও আত্মবিশ্বাস আছে এই ব্যাটারের, ‘এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সক্ষম। আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে আমাদের যে মানসম্মত বোলার আছে, ওরা যেকোনো প্রতিপক্ষকে কঠিন সময়ের মুখোমুখি করতে পারবে।’

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি