ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক নির্মূলে এ সামাদ ইসলামী অ্যাকাডেমীতে সচেতনতা মূলক সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৩:১৮
শরীয়তপুরের ডামুড্যা দেশের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে এক বিশেষ সচেতনতামূলক  সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রোজ রবিবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলামী অ্যাকাডেমী মাঠে  আয়োজন করা হয়। এ  সামাদ ইসলামী অ্যাকাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ ওসি মো: জাহাঙ্গীর আলম   এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, এস আই অলিউল্লাহ, সামাদ ইসলামী অ্যাকাডেমীর সভাপতি জামাল হোসেন মিথুন সিকদার, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন  , সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদগণ ও অভিভাবকগন।
সিকিউরিটি কনফারেন্স মোহাম্মদ জাহাঙ্গীর আলম  বলেন, মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। বর্তমান সময়ে কিশোর গ্যাং এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মূল উৎস হলো মাদক। তাই কেবল আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।
অনুষ্ঠানের সভাপতির  সমাপনী বক্তব্যে এ সামাদ ইসলামী অ্যাকাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামাল হোসেন ঝন্টু সিকদার  বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করতে হবে।" কনফারেন্সে এলাকার ব্যবসায়ী, শিক্ষক,অভিভাবক গন, তরুণ প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন এবং মাদক সমাজ থেকে দূর করার শপথ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের