ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৩:২৪

বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এসিল্যান্ড  মোঃ মেহেদী হাসান।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে  গৌরনদী উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। এ নিয়ে তৎকালীন সময় একাধিক সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অফিসটিকে দুর্নীতি মুক্ত করা বা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম জানান, ২০২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৩১ আগষ্ট ২০২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান। তিনি একজন সৎ এবং দক্ষ কর্মকর্তা। তার দক্ষ নেতৃত্বের ফলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়টি এখন দুর্নীতিমুক্ত। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা  জানান, এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কাজ করানোর ফাঁকে ফাঁকে তাদের দুর্নীতির কৌশলগুলো চিহ্নিত করাসহ দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের শনাক্ত করেন। 
এরপর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান তার কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদেরকে অন্যত্র বদলি করে দিয়ে অপেক্ষাকৃত সৎ ও ভালো কর্মকর্তা-কর্মচারীদের ওই অফিসের পোস্টিং করান।
এভাবে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টার পর বর্তমানে ওই অফিসটি স প্রতিনিধি ম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয়েছে। এতে করে এখন শুধুমাত্র সরকারি ফি দিয়ে এলাকার জনসাধারণ সম্পূর্ণ ভোগান্তিমুক্ত পরিবেশে তাদের জমি-জমার মিউটেশনসহ জমি-জমা সংক্রান্ত সকল কার্যক্রম নির্বিঘ্নে করাতে পারছেন। উপজেলা সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমি জমা সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে একটি টাকাও দিতে হয়নি। তিনি বলেন, অত্যন্ত সৎ এই মানুষটি তার অফিসটিকে দুর্নীতিমুক্ত করে এখন স্থানীয় জনগণের প্রশংসায়  ভাসছেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা