বাঁশখালীতে হাসান হত্যা মামলার মুলহোতাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের বাঁশখালীতে মোঃ হাসান হত্যাকাণ্ডের মুলহোতা মোঃ নাছির, শাহিদা আক্তার মোঃ রাকিবসহ গ্রেফতার না হওয়া আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাধনপুর ২ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বৈলগাঁও নয়াদিঘির পাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাধনপুর বাণীগ্রাম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আসামী মোঃ নাছিরের নেতৃত্বে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোঃ হাসানকে হত্যা করা হয়েছে। আসামীরা প্রভাবশালী হওয়াতে এঘটনার প্রায় ১১দিন পেরিয়ে গেলেও ঘটনার মুলহোতা আসামী মোঃ নাছির, শাহিদা আক্তার ও মোঃ রাকিবকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।গ্রেফতার না হওয়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক ঘটনার সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। ধরাছোঁয়ার বাইরে থাকা আসামীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এসময় মোঃ ফোরকান, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মোঃ শওকত মোল্লা, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, আসামী নাছিমা আক্তারের স্বামী মোঃ শওকত, নিহত মোঃ হাসান এর শ্বশুর আবুল কাশেম, রফিউল করিম,মোঃ মিশকাতুল ইসলামসহ এলাকার অন্তত কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এই পর্যন্ত ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অপর দুই আসামীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি