ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কমিটি গঠন
ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে রিপেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুবর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় ইউপিডিএফ গণতান্ত্রিক লংগদু উপজেলা কার্যালয়ে এক সভার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) লংগদু উপজেলা কমিটি গঠন করে।
পরে অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। এসময় উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক-এর সদস্য সবিনয় চাকমা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সে সাথে নবগঠিত কমিটির নেতৃত্বে লংগদু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬