রৌমারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫
রৌমারীতে সড়ক দূর্ঘটনায় স্বদীব চন্দ্রদাস (৩২) নামে ১ জন নিহত ও ৫ জন গুরতর আহত হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আসঙ্কা জনক। স্বজনরা আহতদের কে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রৌমারী টু-ঢাকা মহাসড়কে কাঠালবাড়ী ফেডারেশন নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় ও পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে। এ নিয়ে নিহতর ঘটনায় উভয় পক্ষের মধ্যে রাতারাতি রফাদফা করে লাশ চিতায় নেয়ার জন্য অভিভাবকে চাপ দেয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রৌমারী উপজেলার কর্তিমারী বাজার থেকে একটি ইঞ্জিন চালিত অটো বোরাক ৫/৬ জন যাত্রি নিয়ে রৌমারীর দিকে আসতে ছিলো। এক পর্যায়ে তার বিপরিত দিক রৌমারী থেকে একটি মাটি ভর্তি বেপোরোয়া ভাবে দ্রুত আসা ট্রাক্টর (কাকড়া) গাড়িটি অটো বোরাকের মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই নমদাস পাড়া গ্রামের মৃতু নালু রাম দাসের পুত্র স্বদীব চন্দ্রদাস ঘটনা স্থলেই মৃত্য হয়। আহত হয় ধনারচর চরের গ্রামের বেলাত আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) নমদাস পাড়া গ্রামের তারাপদের পুত্র দরবারু চন্দ্রদাস (৪০) সবুজ পাড়া গ্রামের আজিম উদ্দিনের মেয়ে ময়মনা মারিয়া (২০) সবুজ পাড়া গ্রামের বাদশাহ মিয়ার মেয়ে আয়শা সিদ্দিকা (৭) নমদাস পাড়া গ্রামের মলাইদাসের পুত্র ভবেন দাস (২৫)কে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফাড করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক মৃতু ব্যক্তির স্বজনরা জানান, কাকড়া গাড়ির মালিক জন্তির কান্দা গ্রামের আমিরুল ইসলাম ও কাকড়া গাড়ি সমিতির সদস্যদ্বয় মৃতু ব্যাক্তির স্বজনদেরকে মামলা না করার বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রফদফা করে নিয়ে লাশ চিতায় নেয়ার জন্য বলা হচ্ছে।
এদিকে স্থানীয় কয়েকজন মাতাব্বর বলেন, এ রাক্ষাসী কাকড়া গাড়ি গুলির মাধ্যমে প্রায় প্রায় দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু ও আহতের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এতে প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কারো পক্ষে অভিযোগ পাওয়া যায় নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ