সিংগাইরে কৃষিজমি থেকে মাটিকাটা প্রতিরোধে অভিযানে তিনটি ট্রাক আটক
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে সিংগাইর উপজেলা ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটাসহ অন্যত্রে বিক্রি করে আসছে অসাধু মাটি খেকো চক্র। অবৈধ ভাবে মাটি কাটা প্রতিরোধে প্রায়ই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছে মাটি খেকোরা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কৃষি জমি রক্ষায় বুধবার অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে মাটি কাটা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied