ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তেঁতুলিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৪:৫০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৩ মে) দুপুরে উপজেলার তেঁতুলিয়া এলএসডি খাদ্য গুদাম কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেঁতুলিয়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ.দা.) সৈয়াদ সাব্বির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের খাদ্যবান্ধব নীতির অংশ হিসেবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষক লাভবান হচ্ছেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে স্বচ্ছতার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন বলেন, অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় পুরো কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা ধান বিক্রির সুযোগ পাচ্ছেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে তেঁতুলিয়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬৮ মেট্রিক টন, যেখানে অংশ নিচ্ছেন ৮৬ জন কৃষক। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন, অংশগ্রহণকারী ৪৯ জন এবং গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ১৫৭ মেট্রিক টন, অংশ গ্রহণকারী ২৩৬ জন।

এদিকে কৃষকের অ্যাপে নিবন্ধিত রয়েছেন মোট ১৪৫০ জন কৃষক। বোরো-২০২৬ মৌসুমে ধান বিক্রয়ের জন্য আবেদন করেছেন ৪২১ জন কৃষক। অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ১২৪ জন কৃষক।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা