ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: বাড়ির মালিকের ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৪:৫১
শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। শনিবার রাতে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ গণপিটুনির ঘটনা ঘটে। এনামুল জেলা শহরের সজবরখিলা এলাকার মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার অভিযুক্ত এনামুলের বাসায় ভাড়া ওঠেন গৃহবধূ ও তাঁর স্বামী। আসবাবপত্রের দোকানে কাজ করেন স্বামী, ফলে দিনের বেশিরভাগ সময় তাঁকে বাইরে থাকতে হয়।
অভিযোগ রয়েছে, এনামুল গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে কু-প্র‍স্তাব দিয়ে আসছিলেন। শনিবার দুপুরে কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধর্ষণ করেন। পরে গৃহবধূ তাঁর স্বামী ও পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। বাইরে জানাজানি হলে এলাকাবাসীও ক্ষুব্ধ হয়ে ওঠেন। সন্ধ্যার দিকে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা এনামুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
পরে এনামুলের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করে স্থানীয়রা। একপর্যায়ে সদর থানার সামনে গিয়েও বিক্ষোভ করে তারা।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আট মাস আগে আমরা বিয়ে করেছি। কাজের সুবাদে পাঁচ মাস আগে সজবরখিলা এলাকায় ভাড়া বাসায় উঠি। বাসায় ওঠার পর থেকেই বাড়ির মালিকের ছেলে এনামুল আমার স্ত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দেয়, লোভ দেখায়। পরে আমার ভাইকে এবং আমার স্ত্রীর মামাকে বিষয়টি জানালে সেটার সমাধানও হয়। তবে এরপর আবারও সে কু-প্রস্তাব দেয়। পরে শনিবার দুপুরে কৌশলে ঘরে প্রবেশ করে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এর বিচার চাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনির দেওয়া কথা জানতে পেরে ঘটনাস্থলে আমাদের টিম যায়। যাকে গণপিটুনি দেওয়া হচ্ছিল, তাকে আমাদের হেফাজতে নিই। এ বিষয়ে তদন্ত চলছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা