মেহেরপুরে ৯ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় ১ জনের ফাঁসি আদেশ
রবিবার (২৪) মে দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষনণ মামলায় ১জনের ফাঁসি আদেশ দিল আদালত।
মেহেরপুরের গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের চাঞ্চলকর শিশু ধর্ষণ মামলার আবদাল হকের ছেলে আসামি শাকিল হোসেনের বিরুদ্ধে ফাঁসির আদেশ ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায় ১ বছর জেল দেওয়া হয়েছে।
মামলা বিবরণীতে জানা গেছে যে, ২০২৫ সালের ১৬ই জুন গাংনী চাঁদপুর গ্রামের ইছানুল হকের শিশু কন্যা মাঠে খাবার নিয়ে যাওয়ার পথে শাকিল তাকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশের কাছে ধরিয়ে দেয়।
ঘটনার দিনই শিশুর পিতা ইছানুল হক বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত) অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ: ১৬/০৬/২০২৫; জি আর কেস নং-১৮২/২৫; শিশু সহিংসতা দমন মামলা নং-৩৬/২০২৬)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করেন।
আদালত ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলায় ১১ জন সাক্ষীর ভার্চুয়ালি ভিডিও কলে ও সশরীরে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণের প্রমাণিত হয় ধর্ষক শাকিব হোসেনকে আজ রবিবার দুপুর দেড়টার সময় মেহেরপুর জেলা শিশু সহিংসতা আদালতের বিচারক মো: তাজুল ইসলাম মৃত্যুদণ্ডরের রায় ঘোষনা করেন।
ফাঁসি রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিটর এ্যাড: মোস্তাফিজুর রহমান তুহিন।
অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী মারুফ আহমেদ বিজন উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ