ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৪:৫৩

শিশু রামিসার নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের দ্রুত শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ এবং মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে

রোববার(২৪মে)সকালে  কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি' যৌথ উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট(জিকা)'র সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস'র প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহহমান,জেলা মহিলা পরিষদের  সভাপতি রওশন আরা বেগম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চারমাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু খুনের শিকার হলেও আজও সেসব বিচার কার্যক্রম।শুরু হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। তারা দ্রুত বিশেস আদালতের মাধ্যমে এসব ঘটনার বিচারের নিষ্পত্তিরও দাবি জানান।

অন্যদিকে একই দাবিতে জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার কাজ সমপন্ন করার দাবিও জানানো হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস