রাজস্থলীতে ডিবি পুলিশের অভিযানে স্বরাস্ট্রমন্ত্রী পরিবারকে ফেবুকে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার
রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য খারাপ কটুক্তি করার অভিযোগে রাসেল মাহমুদ নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ পক্ষে জানান। শনিবার রাতে বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহাম্মদ। তিনি গণমাধ্যম কে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায় ।
পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের তথ্যমতে, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ–এর মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কটুক্তি মন্তব্য করেন রাসেল মাহমুদ নামে যুবক। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।
পরে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি “অতিরঞ্জিত” ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন।
ক্ষমা প্রার্থনার ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী বলে দাবি করেন।তবে সে বর্তমানে রাজস্থলী উপজেলা হেফাজতের সহ দপ্তর সম্পাদক পদে নিয়োজিত আছেন। ভিডিও বক্তব্যেও তিনি জানান, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।অনেক বিএনপির নেতার সাথে আলাপ কালে তিনি বিএনপির সাথে জরিত নই।
এ বিষয়ে আরো বিস্তারিত জানা যায়,তিনি রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা পুলিশের অবসর প্রাপ্ত কনস্টেবল ছিলেন।বর্তমানে সে হেফাজত ইসলামের উপজেলা সহ দপ্তর সম্পাদক পদে আছেন
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি