ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৪:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, নওগাঁ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, বলদি পাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলী আকবার, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার , শ্রেষ্ঠ শিক্ষার্থী তনুশ্রী, এস এম সাকিবুজ্জামান, মহুয়া সরকার প্রমূখ। এ সময় উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক, স্কাউট শিক্ষক, শরীরচর্চা শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান তাঁর সমাপনী বক্তব্যে বিজয়ী ও শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীকে সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। আজকের এই পুরস্কার আপনাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমি আশা করি, এই সম্মাননা উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করতে অনুপ্রেরণা জোগাবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা