রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মফেজ আলী ও লাইলি আক্তার নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৪ মে) জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লায়লি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়িতে মজুদকৃত ৩৫ টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতি ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮ জেলায় ৫১৬ টি মাদক বিরোধী মামলা করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বপিুল পরিমাণ মাদক। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ ট্যাপেন্টাডল ট্যাবলেট ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied