ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহেশখালীতে পুলিশের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ বিকাল ৫:৪২

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইসমাঈল (৫৫) গ্রেফতার হয়েছেন।

রবিবার (২৪ মে)মহেশখালী থানার ওসি মো: আব্দুস সোলতানের দেওয়া বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানায় , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চকরিয়া থানার একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইসমাঈল মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজপাড়ায় অবস্থা করছেন। পরে পুলিশের আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো: ইসমাঈল কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবু তালেব।

মহেশখালী থানার (ওসি) মো: আব্দুস সোলতান  জানান, চকরিয়া থানার জিআর-৪৯৫/২২ (চকরিয়া), এসটি-১০২৭/২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/১০(ঘ) ধারা মাদক মামলায় দণ্ডিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত