বিশ্বকাপের স্বাগতিকদের উড়িয়ে দিল রোনালদোর পর্তুগাল
দুই ম্যাচ পর ফিরেছিলেন জাতীয় দলে। ফিরেই ক্রিশ্চিয়ানো রোনালদো করলেন গোল। জালের দেখা পেয়েছেন পর্তুগালের আরও দুই সতীর্থ। নিজেদের মাঠে শনিবার (৯ অক্টোকর) রাতে আন্তর্জাতিক প্রীতিম্যাচে বিশ্বকাপের স্বাগতিক কাতারকে তারা হারিয়েছে ৩-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই আগামী বিশ্বকাপের স্বাগতিকদের চেপে ধরে পর্তুগাল। একের পর এক আক্রমণে তাদের ব্যস্ত রাখেন রোনালদো। শুরুতে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৩৫তম মিনিটে পেয়েছিলেন দারুণ সুযোগ।
ডিফেন্ডার তারেক সালমানের ভুলে বক্সের ভেতর বল পেয়ে যান রোনালদো। তাকে রুখতে এগিয়ে আসেন গোলরক্ষকও। কিন্তু ম্যান ইউ তারকা বল লক্ষ্যেই রাখতে পারেননি। অবশ্য দুই মিনিট পরই গোল করেন রোনালদো।
সেই সালমানই বলটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ছোট বক্সে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রোনালদো। দেশের হয়ে এটি রোনালদোর ১১২তম গোল। জাতীয় দলের হয়ে তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ।
ম্যাচের প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নেন পর্তুগিজ কোচ। ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার ফন্তে। মারিওর ফ্রি কিকে দানিলো পেরেইরার হেড গোলরক্ষক ফেরালেও ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে গোল করেন ফন্তে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন সিলভা। লিয়াওয়ের ক্রস থেকে হেডে গোলটি করেন তিনি। তাতে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
জামান / জামান
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব