ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

টুংটাং শব্দে জাগল দুমকি, কামারপাড়ায় ঘুম নেই চোখে


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ বিকাল ৫:৪২

পবিত্র ঈদুল আজহা যত‌ই ঘনিয়ে আসছে পটুয়াখালীর দুমকি উপজেলার কামার দোকান গুলোতে কাজের চাপ বাড়ছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরি ও মেরামতে দিনরাত হাতুড়ির টুং টাং শব্দ আর  হাফরের

ফুঁসফাঁস আওয়াজে মুখরিত হয়ে উঠেছে কামারদের দোকান গুলো। ঘামছে কামার, পুড়ছে লোহা, তৈরি হচ্ছে চুরি-দা- বঁটি।

দা, বটি,ছুরি, চাপাতি ও কুড়াল তৈরি ও পুরানো সরঞ্জামে শান দিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের কামারদের স্হায়ী ও অস্হায়ী দোকানে দিন রাত অবিরাম চলছে মহা কর্মযজ্ঞ।

কোরবানির পশু জবাই চামড়া ছাড়ানোর ছোট ছুরি থেকে শুরু করে বড় চাপাতির চাহিদা এখন তুঙ্গে। আকার ও লোহার মানভেদে দা ২' শ থেকে ৮'শ টাকা, ছুরি ২'শ থেকে ৫'শ টাকা, চাপাতি ৫'শ থেকে ১২'শ টাকায় বিক্রি হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামাদি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী।

কামারদের সাথে কথা বলে জানা যায়, কাজের ব্যস্ততায় নিঃশ্বাস ফেলার সময় নেই। তারা করুণ ঈদের আগের দিন পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।

পিরতলা বাজারের শিমুল চন্দ্র মালী বলেন, সারা বছর কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদ আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। আমরাও এ সময়ের অপেক্ষায় থাকি। বেচাকেনা ভালোই চলছে। নতুন  দা, বটি , ছুরি, চাপাটি, কুড়াল বিক্রি করি। পাশাপাশি পুরাতন সরঞ্জামাদি ও শান দেই।

 কলবাড়ি বাজারের অস্হায়ী কামার সত্য রঞ্জন নাথ বলেন,  সপ্তাহে প্রতিদিন‌ই উপজেলার বিভিন্ন হাটবাজারে  কোরবানি পশুর জবাই, চামড়া ছাড়ানোর চাকু ও চাপাটি বিক্রি করি ও শান দেই। তবে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে আমাদেরর বেশি মূল্যে কাজ করতে হচ্ছে।

মুরাদিয়ার জলিল হাওলাদার জানান, গতবারের তুলনায় এবার দাম বেড়েছে। একটি চাপাটি ১হাজার টাকায় ক্রয় করেছি যা গত বারের তুলনায় এবছর বেশি। অপর এক ক্রেতা জানান, দা, বটি ও চাপাতিতে শান দিতে মোঠ ৪'শ টাকা দিয়েছেন যা গত বছরের তুলনায় এবার বেশি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ