ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৪-৫-২০২৬ বিকাল ৫:৫৫
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৫ হাজারের অধিক দুস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে। রোববার (২৪ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, এবারে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৩০৯টি দুস্থ পরিবারের অনুকূলে ১৫৩ দশমিক ০৯০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেক উপকারভোগী দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
 
​ইউনিয়ন ভিত্তিক চাল প্রাপ্তির তালিকা: ​শাহাগোলা ইউনিয়নে ১ হাজার ৭৫০ জন, ​ভোপাপাড়া ইউনিয়নে ১ হাজার ৯শ’ জন, ​আহসানগঞ্জ ইউনিয়নে ২ হাজার জন, ​পাঁচুপুর ইউনিয়নে ২ হাজার ৩৫৯ জন,​বিশা ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​মনিয়ারী ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​কালিকাপুর ইউনিয়নে ১ হাজার ৭শ’ জন, ​হাটকালুপাড়া ইউনিয়নে ১ হাজার ৭শ’ জন। 
 
​চাল বিতরণ বিষয়ে আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রকৃত দুস্থ ও চালবঞ্চিত মানুষরাই তালিকায় স্থান পান এবং ঈদের আগেই তাদের হাতে এই উপহার পৌঁছে যায়।
 
​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ধনীদের সাথে সমাজের গরিব ও অসহায় মানুষরাও যেন সমভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হয়নি। ঈদে যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ