ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:০

পবিত্র ঈদুল আজহায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পর্যটক ও পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

 বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল দাপ্তরিক কার্যক্রম পূর্বের ন্যায় শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই সময়ে উভয় দেশের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

প্রতিবছরই দুই ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে কয়েক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়। এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা