ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে ভূরুঙ্গামারীর সোনার হাট স্থল বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ ঘোষণা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের আমদানি ও রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। রোববার (২৪মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে (সোমবার) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটি ও ব্যবসায়িক কার্যক্রমের সাময়িক বিরতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, আগামী দুই জুন (মঙ্গলবার) থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম আগের নিয়মে চালু হবে। ওই দিন থেকে আমদানি ও রপ্তানিকারকরা স্বাভাবিকভাবে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবিষয়ে ,সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম এক জুন থেকে শুরু হলেও আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে দুই জুন থেকে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা