ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ : আহত ৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানাধীন যোকারচর ১৮নং ব্রীজ সংলগ্ন এলাকায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে চেপে ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ভোর ৪টার দিকে রড ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় এবং যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রডের নিচ থেকে চাপা পড়া অবস্থায় ১৫ জনের মরদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। উত্তরবঙ্গগামী লেনে রড ভর্তি ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-১২-৫৪৭১। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১। মোঃ সাগর মিয়া (২০), পিতা-সাকিম মিয়া, ২। রবিউল ইসলাম (২৫), পিতা-শহিদুল ইসলাম, উভয় সাং-রাজেন্দ্র বাড়ী, থানা-মান্দা, জেলা-নওগাঁ ৩। ইসমাইল হোসেন (১৯), পিতা-আলতাফ হোসেন, সাং-বাতানপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী, ৪। নজরুল (৬০), থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ৫। মামুন (৪৫), থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৬। সারিকুল (২৫), পিতা-সাইদুল, সাং-মালঞ্চী, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ ও অজ্ঞাতনামা ০৯ জনসহ মোট ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। ১। বাবু (৩৫), পিতা-মজিবর, সাং-ডেমরা, ২। আব্দুল রহমান (৩৫), পিতা-আব্দুল রহিম, সাং-হোসেনপুর, ৩। তুহিন, পিতা-নজরুল, সাং-দশপাড়া, ৪। আলমগীর (৪০), পিতা-সফেদ আলী, সাং-পাকুরিয়া, ৫। সিদ্দিক আলী (৪০), পিতা- ছোরহাব আলী, সাং-পাকুরিয়া, ৬। খোরশেদ (২৬), পিতা-মৃত সাহেব আলী, সাং-রাজেন্দ্র বাড়ি, ৭। সমেজ, পিতা-শহিদুল, সাং-ডেমরা সর্ব থানা-মান্দা, জেলা-নওগাঁ ও ৮। নয়ন বিশ্বাস (৩২), পিতা-মৃত মান্নান, সাং-অজ্ঞাত, জেলা-নাটোরগণ গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ সুপার, টাঙ্গাইল এর নেতৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ডিউটিতে নিয়োজিত টাঙ্গাইল জেলা পুলিশ, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ, এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের রেকার এবং বি.বি এর রেকার দ্বারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। যমুনা সেতু পূর্ব থানা পুলিশ মৃতদেহগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, নাম-ঠিকানা যাচাই কার্যক্রমসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় মহাসড়কে সাময়িক সময় যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ডিউটিতে নিয়োজিত পুলিশ ও ট্রাফিক বিভাগ ডাইভার্সন চালু করে ঢাকাগামী সকল যানবাহন ভূঞাপুর লিংক রোড হয়ে ঢাকার দিকে এবং উত্তরবঙ্গগামী সকল যানবাহন ঢাকা লেন ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। উল্লেখ্য যে, নিহত ও আহতরা সকলেই নোয়াখালী জেলার চৌমহনী এলাকায় চুল ও ভাঙ্গারি মোবাইল ফোন ফেরী করে ক্রয় করে। আসন্ন ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে তারা ফেনী জেলার মহিপাল থানা এলাকা হতে উক্ত রড ভর্তি ট্রাকে উঠে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied