আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরের আলফাডাঙ্গায় তাইজুল ইসলাম টিটন (৫০) নামের এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখা।
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে টিটনের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় টিটনের শোরচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। টিটন শিকদার উপজেলার উত্তর মালা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সিকদারের ছেলে। এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ক্যাব উপজেলা কমিটির সদস্য।
এ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রোববার বিকাল সাড়ে ৫ টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আজম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও উপজেলা ক্যাবের সহ সভাপতি তামিম আহমেদ মিলন,আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাবেক সহসভাপতি আসাদুজ্জামান খান টুনু, আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল। ক্যাব আলফাডাঙ্গার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও টিটনের পরিবারের সদস্য ও শভাকাঙ্খিগন উপস্থিত ছিলেন।
এঘটনায় তাইজুল ইসলাম টিটন শিকদার একই গ্রামের কামরুল শিকদার (৫৭), মো: নাবিল শিকদার (২৪), মো: নোমান শিকদারসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied