ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: বড়াইগ্রামে জামায়াতের প্রার্থী ঘোষণা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:৫
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বড়াইগ্রামে বিভিন্ন পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক আবুল হোসাইন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা খাতুনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এছাড়া বনপাড়া পৌরসভার মেয়র পদে হুমায়ুন কবির এবং বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদকে মনোনয়ন দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জোয়াড়ি ইউনিয়নে আইয়ুব আলী মণ্ডল, বড়াইগ্রাম ইউনিয়নে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইল ইউনিয়নে মাহবুবুল আলম, নগর ইউনিয়নে হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে আব্দুল হান্নান বাদশার নাম ঘোষণা করা হয়। তবে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মীর নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত প্রার্থীদের নাম প্রকাশ করেন।
 
 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা