ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:৬
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে শহরের মাধবপুর এলাকার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 
প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জুবায়ের রহমান, তারিকুল ইসলাম, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু, সুলতানা আহমেদ ময়না, আরফান আলী প্রমুখ। 
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, দীর্ঘ ১৭ বছর শেরপুর প্রেসক্লাব পতিত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় এমপিদের দখলে ছিল। প্রেসক্লাবের কার্যক্রম চলতো নেতাদের কথায়। ৫ আগস্ট পরবর্তী এই কমিটি প্রায় দেড় বছরে আমরা সেই খাঁচা থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে কাজ করছি। আমাদেরকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে ওইসব ষড়যন্ত্রের মোকাবেলা করে যাব। আমরা কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি। আগামী দিনেও আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে আমাদের পেশা এবং সংগঠনের কার্যক্রম চালাবো। 
তিনি আরো বলেন, গত বছর শেরপুর জেলার উন্নয়নের দাবিতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে দেশের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর ফলশ্রুতিতে আমরা আগামী দিনে শেরপুরে রেললাইন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ পেতে যাচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তাই আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়নসহ আমাদের পেশাগত মানউন্নয়ন এবং যেকোনো সাংবাদিকের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে একতাবদ্ধ থাকার অঙ্গীকার করছি।
এ সময় প্রেসক্লাব নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা